বিপাশার বিয়ের খবরে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক হারমান

৩০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। অনেক দিন ধরেই অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে প্রেম করার পর তারা এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। বিপাশার বিয়ের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বি টাউনের অনেকেই। আর এবার বিপাশার বিয়ে নিয়ে মুখ খুললেন তার প্রাক্তন প্রেমিক হারমান বাওয়েজা। ২০১৪ সালে হারমানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বিপাশা। যে কথা হারমান নিজেই স্বীকার করেছিলেন। তবে সে বছরই তাদের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তাইতো সম্প্রতি একটা স্ক্রিনিং হাজির হয়ে বিপাশার বিয়ের প্রসঙ্গের প্রশ্নের সম্মুখীন হন এই সাবেক প্রেমিক। উত্তরে হারমান বলেন, বিপাশার জন্য তিনি ভীষণ খুশি। সেইসঙ্গে তাকে শুভেচ্ছাও জানান তিনি।

Comments (0)
Add Comment