৫৮ যাত্রী নিয়ে সিলেট-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করলো নভোএয়ার

বাংলাদেশি বংশোদ্ভূত ৫৮ ব্রিটিশ নাগরিককে বিশেষ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার।

নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি রোববার (১০ মে) সকাল ৮টা ২৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসে। ঢাকায় পৌঁছায় সকাল ৯টা ৫ মিনিটে।

নভোএয়ারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরে অন্য একটি বিমান সংস্থার বিশেষ ফ্লাইটে এ ৫৮ ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।

Comments (0)
Add Comment