কয়েকটি দেশে বিশেষ ফ্লাইটে আগ্রহী ‘ফ্লাই দুবাই’, রয়েছে বাংলাদেশও

এভিয়েশন নিউজ রিপোর্টঃ করোনা পরিস্থিতিতে নিয়মিত ফ্লাইট চালু করতে না পারলেও কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনায় আগ্রহী ফ্লাই দুবাই।

বিমান সংস্থাটি বলেছে যে ইতোমধ্যে দূতাবাস এবং সরকারী কর্তৃপক্ষের সহযোগিতায় ১৯ টি দেশ জুড়ে ১২,৫৩২ জনেরও বেশি যাত্রীদের  তারা বাড়ি ফেরাতে সক্ষম হয়েছে।

বিমান সংস্থাটি জানিয়েছে তারা তাদের বিশেষ ফ্লাইটে আফগানিস্তান, আজারবাইজান, বাংলাদেশ, ক্রোয়েশিয়া, মিশর, জর্জিয়া, ইরান, ইরাক, কুয়েত, কিরগিস্তান, মায়ানমার, পাকিস্তান, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, সোমালিল্যান্ড, সুদান, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরার ব্যবস্থা করেছে।

তারা আরও বিশেষ ফ্লাইট পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে।

Comments (0)
Add Comment