গতকাল বুধবার এই ভিডিওটির উদ্বোধন করা হয় বাংলালিংক কার্যালয়ে। এ সময় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎসহ বাংলালিংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, পয়লা বৈশাখ উপলক্ষেই বানানো হয়েছে সারাংশে তুমি অ্যালবাম নির্ভর এই ফিল্মটি।
তবে আপাতত এক মাস এই ফিল্মটি উপভোগ করতে পারবেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এর গ্রাহকেরা। তারা বাংলালিংক মিউজিক এক্সপ্রেস স্টোর (http://xpress7050.com) -এর দেখতে পাবেন । পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ভিডিওগুলো।