এভিয়েশন নিউজ রিপোর্ট :
করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৬৯ দিন পর সোমবার থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এদিন ভোর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হয়।
ইউএস-বাংলার গণসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম এভিয়েশন নিউজকে বলেন, তিনটি অভন্তরীন রুটে এখন পর্যন্ত ৫ টি ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হয়েছে। এদের মধ্যে কয়েকটা আবার যাত্রী নিয়ে ঢাকায় ফিরেও এসেছে।
ঢাকা থেকে তিনটি অভন্তরীন রুটে মোট ১০ টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই ১০ টি ফ্লাইট আবার যাত্রী নিয়ে ঢাকায় ফিরেও আসবে।
যাত্রীদের চাপ কেমন জানতে চাইলে কামরুল ইসলাম এভিয়েশন নিউজকে বলেন, চট্টগ্রাম রুটে ফ্লাইট বেশি থাকায় এই রুটে তুলনামূলকভাবে যাত্রীদের চাপ কম। বাকি রুটগুলোতে যাত্রীদের মোটামুটি চাপ রয়েছে।