শুক্রবার (১৫ এপ্রিল) সকালে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর জন্মবার্ষিকী উপলক্ষে এ পরীক্ষা চালায় সুং এর নাতি দেশটির বর্তমান প্রধান কিম জং উং সরকার।
এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালেও এর ধরন ও পাল্লা সম্পর্কে জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র।
ব্যর্থ হলেও উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।