পোষ্যকে বাড়ি ফেরাতে চার্টার্ড ফ্লাইট

আদরের পোষ্যের জন্য বিশেষ ফ্লাইট ভাড়া । আর তার জন্য ভাড়া গুণতে হবে ৯.০৬ লক্ষ টাকা । ভাবছেন কোনও গল্পের অংশ? মোটেই নয় । বাস্তবেই ঘটছে এমন ঘটনা । তাও আবার ভারতের রাজধানী দিল্লিতে । জানা গিয়েছে, জুনের মাঝামাঝি সময়ে ফ্লাইটটি যাবে দিল্লি থেকে মুম্বই ।

করোনাভাইরাস সংক্রমণের জেরে মার্চের শেষ সপ্তাহ থেকে ভারতে বন্ধ গণ পরিবহন । বিমান চলাচলও দীর্ঘদিন বন্ধ ছিল । ২৫ মে থেকে ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে । ফলে লকডাউনের আগে যারা যেখানে গিয়েছিলেন, সেখানেই আটকে পড়ে আছেন দীর্ঘদিন ধরে । তাঁদের সঙ্গে আটকে পড়েন আদরের পোষ্যরাও । কোথাও আবার প্রভু একা গিয়ে গিয়ে আটকে পড়েছিলেন, বাড়িতেই রয়ে যায় আদরের পোষ্যরা । সেরকমই কয়েকজনকে একত্রিত করেছেন সাইবার সিকিউরিটি রিসার্চার তথা উদ্যোগপতি দীপিকা সিং (২৫) । তাঁর উদ্যোগেই মালিক বা মালকিদের কাছে চার্টার ফ্লাইটে মুম্বই পৌঁছে দেওয়া হবে পোষ্যগুলোকে।

Comments (0)
Add Comment