ইসরাইলের বিমান হামলায় সিরিয়ায় নিহত ৯

বৃহস্পতিবার রাতে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় দেশটির সরকার সমর্থিত বাহিনীর মোট ৯ যোদ্ধাসহ সিরিয়া বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে। এলাকাটি সিরিয়ার সেনাবাহিনী ও ইরানিদের নিয়ন্ত্রিত।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যারা নিহত হয়েছে, তারা স্থানীয় অথবা ইরান সমর্থিত বাহিনীর সদস্য।

এতে আরো বলা হয়, এই হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে কারণ এ ঘটনায় আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

অবজারভেটরি আরো জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামায় ইসরাইলের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে।

সুত্রঃ এএফপি।

Comments (0)
Add Comment