যুক্তরাষ্ট্রে আটকে পড়া ১১২ বাংলাদেশিকে নিয়ে ঢাকার পথে বিশেষ ফ্লাইট

করোনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে আটকে পড়া বাংলাদেশিদের দ্বিতীয় দলটিকে নিয়ে কাতার ওয়ারওয়েজের একটি বিশেষ বিমান ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টের আট নম্বর টার্মিনাল থেকে বিমানটি উড্ডয়ন করে।

বিমানে কেবল আটকে পড়া বাংলাদেশি নন, আসন ফাঁকা থাকায় গ্রিন কার্ড ও আমেরিকার পাসপোর্টধারীদেরকেও ভ্রমণের সুযোগ দেয়া হয়। সেই হিসাবে সবমিলিয়ে ১১২ জন যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের কিউআর ৩৪৫৮ (QR3458) রওয়ানা হয়ে যায়। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুনন এসময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

তিনি গণমাধ্যমকে বলেন, করোনা মহামারির এই সময়টায় নানাভাবে আমরা আটকে পড়া কিংবা প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকেছি। তারই অংশ হিসেবে এই নিয়ে দ্বিতীয় বিশেষ ফ্লাইট বাংলাদেশে গেলো। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, তাহলে এমন আরও উদ্যোগ নেয়া হবে।

রোববার ০৭ জুন বিকাল ৪:৪৫ টায় দোহা হয়ে ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

Comments (0)
Add Comment