ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রীর পিআরও আনোয়ার হোসেন জানিয়েছেন, শনিবার রাত ১০টায় গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।