বিশেষ ফ্লাইটে ৪২৩ মার্কিন নাগরিক আজ ঢাকা ছাড়ছে

আজ সোমবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৪২৩ জন আমেরিকান নাগরিককে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
কাতার এয়ারওয়েজের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে সন্ধা ৬টায় আমেরিকান নাগরিকরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিশেষ ফ্লাইটে মার্কিন নাগরিক ও ৯ টি কুকুর আমেরিকার উদ্দেশে রওনা হবে।

বিমানবন্দর সূত্র জানায়, এই ফ্লাইটটিতে মোট ৪২৩ জন আমেরিকান নাগরিক নিজ দেশে ফেরত যাবেন।

রবিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন।

তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তাঁরা আবার ফিরে আসবেন।

Comments (0)
Add Comment