প্লাস্টিক সার্জারির কথা বলেননি। বলেননি আসল বয়স।
ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প বিয়ের আগে এভাবে ব্যক্তিগত তথ্য গোপন করেন বলে নতুন একটি বইয়ে দাবি করেছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ম্যারি জর্ডান।
শিগগিরই বইটি প্রকাশিত হওয়ার কথা।তার আগে বইয়ের কিছু চৌম্বক অংশ নিয়ে পোস্টে লিখেছেন জর্ডান।
এই তথ্য সামনে আসার পর বইটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
‘দ্য আর্ট অব হার ডিল: দ্য আনটোল্ড স্টোরি অব মেলানিয়া ট্রাম্প’ শিরোনামে এই বইয়ে শতাধিক মানুষের সাক্ষাত্কার নেওয়া হয়েছে।