নিষিদ্ধ হলেন বিশ্বের দ্রুততম মানব

গত বছর কাতারের দোহায় প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন আমেরিকার স্প্রিন্টার ক্রিশ্চিয়ান কোলম্যান।
তখন থেকেই তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।
ডোপ পরীক্ষায় লুকোচুরি করে যাচ্ছিলেন।

এবার তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষা থেকে পালিয়ে সাময়িক নিষিদ্ধ হলেন ১০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন।
বিশ্বের দ্রুততম এই মানব অবশ্য এখনও নিজেকে নির্দোষ দাবি করছেন। বলছেন, অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিটের দাবি (এআইইউ) সত্য নয়।

Comments (0)
Add Comment