কুয়েতে রিমান্ডে বাংলাদেশের এমপি, ‘জানে না’ দূতাবাস!

বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে মানবপাচার ও অর্থপাচারের অপরাধে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে কুয়েত সরকার।
রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নানা চাঞ্চল্যকর তথ্য নিয়ে প্রতিদিন দেশটির গণমাধ্যমে খবর আসছে।
তবে এখনো এ বিষয়ে ‘জানে না’ বলছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

দেশটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

গত ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা দেশটির মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করে। তখন বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কুয়েত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সেদিনই দূতাবাস কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে চিঠি দেয়।

Comments (0)
Add Comment