ভারত সীমান্তে উড়ছে চীনের ড্রোন-হেলিকপ্টার

ভারতের কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে ২৩ জন ভারতীর সেনা নিহতের পর চীন সীমান্তে নজরদারিতে ড্রোন ও হেলিকপ্টার উড়াচ্ছে। খবর কলকাতা ২৪৭ এর।

ভারতীয় মিডিয়া দাবি করছে, চীনের দিকেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল। অন্তত ৪৩ চীনা সেনা হতাহত হয়েছে।

লাদাখ সীমান্তে দু’পক্ষের সেনাবাহিনীকেই এই মুহূর্তে হাই-অ্যালার্টে রাখা হয়েছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। শুধু তাই নয়, জাতীয় এক হিন্দি সংবাদমাধ্যম জানায় যে, ঘটনার পর অর্থাৎ সোমবার রাতে হওয়া ঝামেলার পর এলএসি’তে দফায় দফায় হেলিকপ্টার ওড়ার শব্দ পাওয়া গেছে।

সোমবার যেভাবে লাদাখ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছিল এর পরে সীমান্তে নজরদারি চালানোর জন্যেই চীনা এয়ারফোর্সের এমন উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও চিনের প্রতি মুহূর্তের পদক্ষেপের উপর নজর রাখছে ভারতও।

ঘটনার পরে গানওয়াল ভ্যালিতে ভারতীয় সেনার কি পরিস্থিতি রয়েছে তা জানতেই মূলত চীনা বাহিনী ড্রোন ওড়াচ্ছে বলে ধরনা করা হচ্ছে।

Comments (0)
Add Comment