আবুধাবী থেকে আবছারের লাশ নিয়ে ঢাকায় অবতরণ করলো ইতিহাদ এয়ারওয়েজ

এভিয়েন নিউজ ডেস্ক :আবুধাবী থেকে আবছারের লাশ নিয়ে ঢাকায় অবতরণ করলো ইতিহাদ এয়ারওয়েজ।

১৭ জুন বুধবার বিকাল সাড়ে ৪টায় ইতিহাদের একটি কাগো বিমানে এই ডেডবডি আনা হয়। বিকালে আবছারের লাশ রিসিভ করেন তার সন্তান আরাফাত হোসেন। এরপর লাশবাহি অ্যাম্বুলেন্সে (ফ্রিজ গাড়ি) করে আবছারের লাশ নিয়ে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সকালে তার লাশ স্পীড বোডে করে তার গ্রামের বাড়ি সন্দ্বীপ রওনা হবে। কাল বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে আবছারের লাশ দাফন করা হবে।

গত ১১ জুন সকালে  আবুধাবীর আল খতম, আলাইন এলাকায় আবছার তাজামেল হোসেন এক মমান্তিক সড়ক দুর্টনায় নিহত হন।

আবুধাবীর বাংলাদেশ দূতাবাস আবছারের লাশ দেশে পাঠানোর সব ব্যবস্থা করেছে। এতে সহযোগিতা করেছে আবুধাবীস্থ সন্দ্বীপ এসোসিয়েশন। আবছারের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায়।

হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে  আবছারের ছেলে আরাফাত হোসেন আবছারের লাশ গ্রহন করেছে বলে জানিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।

 

Comments (0)
Add Comment