যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি। মারা গেছে ৮০৯ জন।
ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়ছে। তবে তাতে পরোয়া নেই ট্রাম্প প্রশাসনের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশে করোনা সংক্রমণ বাড়লেও আর লকডাউনে যাবে না তার দেশ।
বুধবার ফক্স নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আর দেশ বন্ধ ঘোষণা করব না (লকডাউন)। আমাদের এটা করার দরকারও হবে না।