ফিক্সিং: ভারতের বিশ্বকাপ জয়ে কালি লেগে গেল

ক্রিকেটে ফিক্সিংয়ের ঘটনা আছে অহরহ।
তাই বলে বিশ্বকাপ ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচও কি ফিক্সিং হতে পারে? হ্যাঁ, এবার এমন তথ্যই ওঠে এলো সামনে।
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে লেগে গেল কলঙ্কের দাগ।

বৃহস্পতিবার চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে।
তিনি আবার ওই বিশ্বকাপের সময়ই ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী।
তাই তার কথা একেবারে ফেলে দেয়ার মতো নয়।

লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রীর দাবি, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা।
‘সিরিসা টিভি’র সঙ্গে এক সাক্ষাৎকারে মাহিন্দানন্দা বলেন, ‘আমি আজ আপনাদের বলে দিচ্ছি, ২০১১ বিশ্বকাপের ফাইনালটা আমরা বিক্রি করে দিয়েছিলাম।
যখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম, তখনও এটাই বিশ্বাস করতাম।’

Comments (0)
Add Comment