মধ্যপ্রাচ্যে ভাষার জন্য নির্যাতিত হচ্ছে নারী শ্রমিকরা

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়া নারী গৃহকর্মীদের উপর নির্যাতন দিন দিন বেড়েই চলেছে।
এই নির্যাতনের হাত থেকে রক্ষায় বিদেশে যাওয়া নারী গৃহকর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখা, রিক্রুটিং এজেন্সির পরিবর্তে সরকারিভাবে শ্রমিক পাঠানো, রিক্রুটিং লাইসেন্স ভাড়া দেওয়ার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ আট দফা সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

কমিশনের সুপারিশে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষভাবে সৌদি আরবে নারী গৃহকর্মী নিগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
ভাষার দুর্বলতাকে এর একটি অন্যতম কারণ বলা হয়ে থাকে। তাই গৃহকর্মী হিসেবে বিদেশে গমনেচ্ছু প্রত্যেক নারী কর্মীকে সংশ্লিষ্ট ভাষা পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

Comments (0)
Add Comment