আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার হিউস্টনে ১৭ দশমিক ৬ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে ১২শ’ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম ওই অঙ্গরাজ্যের প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ওই এলাকার প্রায় ১ হাজার বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। শহরের একটি বড় শপিং সেন্টারকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।