বাংলাদেশী কর্মীদের জন্য নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ দিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশের হাইকমিশনার এই কোভিড-১৯ পরিস্থিতিতে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ প্রদান করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।
চলমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধের প্রেক্ষিতে এই প্রথম গত ১৬ জুন মালয়েশিয়া সরকারের সিনিয়র মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এর সাথে বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দু’ দেশের দ্বিপাক্ষিক বিষয়াদি- বিশেষ করে প্রতিরক্ষা, শ্রমিক, বাণিজ্য, বাংলাদেশে বিনিয়োগ এবং কোভিড পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে নবমাত্রায় কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাইকমিশনার। তিনি করোনাভাইরাস মহামারি মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এই বৈঠকের সম্মতি প্রদান করায় তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অত্যন্ত সফলভাবে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করায় মালয়েশিয়া সরকারের প্রশংসা করেন।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সম্পর্ক ভবিষ্যতে আরো মজবুত হবে। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় শেখ হাসিনার প্রসংশা করেন।
তিনি বলেন, শেখ হাসিনা বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন।
বাংলাদেশের হাইকমিশনার এই কোভিড-১৯ পরিস্থিতিতে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ প্রদান করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান। তিনি মালয়েশিয়ায় বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের বৈধতা প্রদানের জন্য অনুরোধ করেন।
সুত্র -জাগো নিউজ