ঢাকায় শ্রীলঙ্কা ট্যুরিজমের মিডিয়া নেটওয়ার্কিং সেশন ৫ এপ্রিল

  1. ঢাকায় শ্রীলঙ্কা ট্যুরিজমের মিডিয়া নেটওয়ার্কিং সেশন ৫ এপ্রিল

স্টাফ রিপোর্টার | AviationNewsBD

শ্রীলঙ্কার পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ঢাকায় একটি বিশেষ মিডিয়া নেটওয়ার্কিং সেশনের আয়োজন করেছে Sri Lanka Tourism Promotion Bureau। আগামী ৫ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিতব্য এ আয়োজনে দেশের শীর্ষ গণমাধ্যমকর্মী ও পর্যটন সংশ্লিষ্টদের অংশগ্রহণের কথা রয়েছে।

রাজধানীর নিকুঞ্জে অবস্থিত Le Méridien Dhaka-এর লেভেল ১৪-তে “কুয়াকাটা” ভেন্যুতে বিকেল ৫টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেশনের মাধ্যমে শ্রীলঙ্কার পর্যটন খাতের বৈচিত্র্য, আকর্ষণীয় গন্তব্য এবং ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৫টা থেকে নিবন্ধন ও ওয়েলকাম হাই টি দিয়ে কার্যক্রম শুরু হবে। এরপর উদ্বোধনী পর্ব ও শ্রীলঙ্কাকে কেন্দ্র করে একটি ডেস্টিনেশন প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। পরে অংশগ্রহণকারীদের সঙ্গে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং ডিনারের আয়োজন রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধি এবং ভ্রমণ খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে সহায়ক হবে।

Comments (0)
Add Comment