গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
গোলাম রাব্বানী সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডাকসু পদ ছাড়ার স্ট্যাটাস পোস্ট করেন।
গত শনিবার (২০ জুন) ডাকসুর সাংবিধানিক মেয়াদ পেরিয়েছে। এর মধ্যে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেয়াদ পেরোলেও পদে থাকতে চান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী।
কিন্তু বিকেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রাপ্ত রাব্বানী তার ফেসবুকে ঘোষণা দিয়ে বলেন, ‘ডাকসুর বিষয়ে আমার বক্তব্য একদম স্পষ্ট। নির্ধারিত মেয়াদের অতিরিক্ত এক মিনিটও পদে থাকতে চাই
সেই কথার পর রাতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এ ছাত্র সংসদের জিএস পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।