দুই দিনের বেতন দিলেন ড‌্যানিয়েল ভেট্টরি

করোনা মহামারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অসচ্ছল কর্মীদের জন‌্য সাহায‌্যের হাত বাড়িয়ে দিয়েছেন ড‌্যানিয়েল ভেট্টরি।

ভেট্টরি নিজ ইচ্ছাতেই বিসিবির কর্মীদের পাশে থাকতে চেয়েছেন।
এজন‌্য বিসিবির পরিচালনা বিভাগের ম‌্যানেজার সাব্বির খানের সঙ্গে যোগাযোগও করেন তিনি।
এবার বিসিবির পরিচালনা বিভাগ থেকে জানা গেল, বিসিবির অসচ্ছল কর্মীদের জন‌্য দুই দিনের বেতন অনুদান করেছেন ভেট্টরি।

বাংলাদেশ ক্রিকেটে দৈনিক চুক্তিতে কাজ করছেন নিউজিল‌্যান্ডের এ কিংবদন্তি।
২০২০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি একশ দিনের। দৈনিক ২৫০০ ডলারে তিনি এই একশ দিন কাজ করবেন।
জানা গেছে, ভেট্টরি পাঁচ হাজার ডলার অনুদান করেছেন, বাংলাদেশি টাকা যা ৪ লাখ টাকার মতো। সাবেক নিউজিল‌্যান্ড অধিনায়কের
অনুদান এরই মধ‌্যে বিসিবির ১৩৫ জন অসচ্ছল কর্মীদের পেছনে ব‌্যয় করা হয়েছে।

Comments (0)
Add Comment