২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বুধবার।
দলবদলের আগে ঘরের ছেলে ক্রিস গেইল দেখালেন চমক।
এবারের সিপিএলে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এ হার্ডহিটার।
ব্যক্তিগত কারণে সিপিএল খেলবেন না গেইল, জানিয়ে দিয়েছেন নিজের ফ্রাঞ্চাইজি ও আয়োজকদের।
আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ক্রিনিদাদ ও টোবাগোতে সিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে।
সিপিএলে এবার সেন্ট লুসিয়া জুকসে খেলার কথা ছিল গেইলের। তিন বছরের চুক্তি থাকলেও তাকে এবার জ্যামাইকা তালাওয়াস রিটেইন করেনি।
সুযোগটি কাজে লাগিয়ে ড্রাফটের আগেই গেইলকে দলে ভেড়ায় সেন্ট লুসিয়া। কিন্তু এবার অভিজ্ঞ ওপেনারের সার্ভিস মিস করতে যাচ্ছে দলটি।
সোমবার সেন্ট লুসিয়া কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্ত জানান গেইল।
ই-মেইলে গেইল জানান, দীর্ঘ লকডাউনে পরিবারের সাথে থাকতে পারেননি তিনি।
তার পরিবার ছিল সেন্ট কিটসে। তিনি ছিলেন জ্যামাইকায়। এ সময়ে খেলার থেকে পরিবারের সঙ্গে কাটানো জরুরী মনে করছেন তিনি।