নিউইয়র্ক প্রাইমারিতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন পেয়েছেন ৫৮ ভাগ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৩ ভাগ ভোট। অন্যদিকে মঙ্গলবারের নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়েছেন রিপাবলিকান দলের ট্রাম্প। তিনি পেয়েছেন মোট ৬০ ভাগ ভোট। এখানে ২৫ ভাগ ও ১৫ ভাগ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন জন কাসিচ ও টেড ক্রুজ।
তবে নিউইয়র্কের এই ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভোটার তালিকা থেকে হারিয়ে গেছে ১ লাখ ২৫ হাজারের বেশি ভোটারের নাম।