বাস-ট্রাক নয়, ভুয়া লাইসেন্স নিয়ে পাকিস্তানে উড়জাহাজ চালান প্রায় ৪০ শতাংশ পাইলট।
যার তার মুখে শোনা খবর নয়।
পাকিস্তানের বিমান চলাচল মন্ত্রী নিজেই সংসদে হাজির করেছেন এমন রোমহর্ষক তথ্য।
গত মাসে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় বুধবার পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার খান পার্লামেন্টে
এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেন।
গুলাম সারওয়ার বলেন, পাকিস্তানে বর্তমানে ৮৬০ জন পাইলট রয়েছেন। এদের মধ্যে ২৬২ জন নিজেরা পরীক্ষায় অংশ নেননি। তারা অন্যজনকে পরীক্ষায় বসিয়েছেন। তিনি আরো জানান, যাদের জাল লাইসেন্স রয়েছে তারা অনেকেই উড়োজাহাজ চালাতে পারেন না।
রাজনৈতিক ভিত্তিতে এই সব পাইলট নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।