বিমানের দুবাই ও আবুধাবী রুটের সিডিউল ঘোষনা

১৩ জুলাই থেকে দুবাই ১৪ জুলাই থেকে আবুধাবীতে ফ্লাইট শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফের দুবাই ও আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনার  নতুন সিডিউল ঘোষনা করেছে। নতুন সিডিউল অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে দুবাই রুটে এবং ১৪ জুলাই থেকে আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। বিমানের উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার  বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিটির বিস্তারিত বিমানের অফিসিয়াল ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৩ জুলাই থেকে শুরু হওয়া বানিজ্যিক সিডিউল ফ্লাইট ঢাকা-দুবাই -ঢাকা রুটে সপ্তাহে ৩দিন পরিচালিত হবে। দিনগুলো হচ্ছে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার।

অপর দিকে ১৪ জুলাই থেকে ঢাকা-আবুধাবী-ঢাকা রুটে শুরু হওয়া বাণিজ্যিক সিডিউল ফ্লাইট সপ্তাহে তিনদিন পরিচালিত হবে। দিনগুলো হলো মংগল বার, বুধবার এবং শুক্রবার।

এসব ফ্লাইটে ভ্রমনকারি ভিজিট ভিসাধারীদের কোভিট-১৯ নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই লাগবে।

 

বিস্তারিত আসছে…..

Comments (0)
Add Comment