গ্রিস সরকারের নির্দেশনা অনুযায়ী এথেন্সে প্রবেশের ২৪ ঘণ্টা আগে বাউন্ড প্যাসেঞ্জারদের অবশ্যই অনলাইনে পিএলএফ (প্যাসেঞ্জার লোকেটার ফর্ম)
ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (১৪ জুলাই) এক জরুরি বার্তায় এ তথ্য জানায় বিমানসংস্থাটি।
এতে বলা হয়, গ্রিস সরকারের গাইডলাইন অনুযায়ী এথেন্সে যাত্রার ২৪ ঘণ্টা আগে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
ফরম পূরণ করে আবেদন করলে কনফার্মেশন দেওয়া হবে। সেই কপি বিমানবন্দরে অবশ্যই দিতে হবে।
বিস্তারিত তথ্য এ ওয়েবসাইট Travel.gov.gr থেকে জানা যাবে।