অনলাইনে বাংলাদেশ বিমানের টিকিটে ২০ শতাংশ ছাড়

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুই রুটেই এই ছাড় পাবেন যাত্রীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) যেকোনো কার্ড দিয়ে টিকিট কাটলেই এ সুবিধা পাওয়া যাবে।

জানা গেছে, ইবিএল কার্ড দিয়ে অনলাইনে টিকিট কিনলে এ সুবিধা পাবেন যাত্রীরা। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ

দুই রুটেই ২০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে। ইবিএল কার্ড দিয়ে বিমানের সব সেলস অফিস থেকে

টিকিট কাটা যাবে।

বিস্তারিত তথ্য বিমান ও ইবিএলের ওয়েবসাইট ছাড়াও বিমানের সব সেলস অফিস থেকে জানা যাবে।

Comments (0)
Add Comment