অনুমতি পেয়েও দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কাল রাত থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালণার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ভিত্তিক বিমান সংস্থা টার্কিস এয়ারলাইন্স।
আগামী কাল (১৬ জুলাই) দিবাগত রাতে (বৃহস্পতিবার) ঢাকায় প্রথম ফ্লাইট পরিচালনা করবে টার্কিশ এয়ারলাইন্স। মঙ্গলবার এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা ওঠার পর গত ১ জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্সকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অনুমতি পাবার পর তারা ৩ জুলাই থেকে ফ্লাইট পরিচালনার সিডিউল ঘোষনা করে। কিন্তু ওই দিন তারা তুরস্ক সিভিল এভিয়েশন থেকে ফ্লাইট পরিচালণার অনুমতি পায়নি। যে কারণে শেষ মুহুর্তে ফ্লাইটটি কার্গো হিসাবে ঢাকায় পাঠানো হয়।
তবে কাল থেকে তারা সিডিউল ফ্লাইট পরিচালণা করার জন্য তুরস্ক সিভিল এভিয়েশন থেকে অনুমতি পেয়েছে। যে কারণে কাল থেকে ফ্লাইট পরিচালনা করবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সপ্তাহের প্রতি রোব বার, মঙ্গল ও শুক্রবার ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে তাদের। অপর দিকে তুরস্ক থেকে আসবে প্রতি রবি বার বৃহস্পতিবার ও শনিবার।
জানাগেছে কাল দিবাগত ভোর রাত ৪টা ৪০ মিনিটে তাদের প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণের করার কথা রয়েছে।
অপর দিকে ঢাকা থেকে ভোর ৬টা ৩৬ মিনিটে যাত্রী নিয়ে তুরস্কের ইস্তানবুলের দিকে যাত্রা করবে। টার্কিশ এয়ারলাইন্স ব্যবহার করে ইস্তানবুলে ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
টার্কিশ এয়ারলাইন্স বলেছে, বাংলাদেশের আইন অনুযায়ী টার্কিশ এয়ারলাইন্সে ভ্রমন করতে হলে যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্য সাথে রাখতে হবে। ভ্রমন কালিন সময়ে এই সনদের মেয়াদ হতে হবে সর্বোচ্চ ৭২ ঘন্টা। যুক্তরাজ্য ভ্রমনের জন্য যাত্রীদের অবশ্য অনলাইন লোকেশন ফরম পুরণ করতে হবে।