এয়ার ইন্ডিয়া শুক্রবার মধ্যপ্রাচ্য ইউরোপ-আমেরিকার বিভিন্ন গন্তব্যে ১৭টি ফ্লাইট করেছে আজ ১৩টি

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া শুক্রবার মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গন্তব্যে ১৭টি  ফ্লাইট পরিচালণা করেছে। আজও ১৩টি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে বলে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে। শুক্রবার যে সব গন্তব্যে ফ্লাইট গেছে সেগুলো হল যুক্তরাস্ট্রের নিউজারসি, সিকাগো, নিউইয়র্ক, সান ফ্রান্সসিসকো, সৌদি আরবের দাদ্মাম, যুক্তরাজ্যের লন্ডন, কারগিস্তানের বিসকিক, মধ্যপ্রাচ্যের আবুধাবী, অস্ট্রেলিয়ার মেলব্রোন, সিডনী ও কাতারের দোহা।

অপর দিকে আজ ১৮ জুলাই শনিবার যে সব গন্তব্যে যাবে সেগুলো হল-যুক্তরাস্ট্রের ওয়াসিংটন ডিসি, সিকাগো, আবুধাবী, নিউইয়র্ক, সান ফান্সসিসকো, কলম্বো, দাম্মাম, লন্ডন, বিসকিক, দোহা, মেলবোন ও জেদ্দা।

ভারতের মুম্বাই, দিল্লী ও হায়দারাবাদ বিমানবন্দর থেকে এসব ফ্লাইট উড্ডয়ন করেছে। আজও এসব বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন করবে। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে আরো বলা হয়েছে, কোভিট-১৯ করোনা ভাইরাসের কারণে যে কোন সময় এই সময়সুচী পরিবর্তন হতে পারে।

সংশ্লিস্ট সুত্রে জানাগেছে ভারত থেকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহী উদ্দেশে বেশ কিছু ফ্লাইট চালু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে  ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী

হরদীপ সিং পুরী এই কথা জানিয়েছেন। ওই দেশগুলির সঙ্গে ইতিমধ্যে এবিষয়ে চুক্তি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি আরও জানান, জার্মানির সঙ্গে এবিষয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত তাদের সঙ্গে এবিষয়ে কোনও চুক্তি হয়নি ভারতের। তা সম্পন্ন হলে সেদেশেও পাড়ি দেবে বিমান।

তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হলেও আগের মতো যাত্রী হবে না।
এটা ধরে নিয়েই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আমাদের বিমান চলাচলের বিষয়ে একটি চুক্তি হয়েছে।
ভারত-সহ ওই দেশগুলিতে সংক্রমণ রুখতে যে বিধিনিষেধ রয়েছে তা মেনেই এই পরিষেবা দেওয়া হবে। জার্মানির সঙ্গেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Comments (0)
Add Comment