ডোনাল্ড ট্রাম্পপুত্রের টুইট করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা

ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের টুইট করার ওপর ১২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে টুইটার কর্তৃপক্ষ, খবর ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির।

করোনাভাইরাসের চিকিৎসায় অকার্যকর প্রমাণিত হলেও ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের উপকারিতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র একটি ভিডিও ক্লিপ পোস্ট করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

ট্রাম্পের মতো বেশ কয়েকজন বিশ্বনেতারা ম্যালেরিয়া রোধী এই ওষুধকে কার্যকর বললেও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় তা ভুল প্রমাণিত।
তাতে ভুল তথ্য ছড়িয়ে ট্রাম্পপুত্র টুইটারের নীতি পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

তবে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটারে ব্রাউজার কিংবা বার্তা আদান প্রদান করতে পারবেন।
বিবিসিকে টুইটার বলেছে, ‘আমরা আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই পদক্ষেপ নিয়েছি।’

সম্প্রতি করোনা নিয়ে ভুল তথ্য ছড়ানো নিয়ে কঠোর অবস্থানে মার্কিন সোশ্যাল মিডিয়া
ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মুখপাত্র অ্যান্ডি সুরাবিয়ান বিবিসিকে বলেছেন, সীমানা ছাড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একাধিক পোস্টে ফ্যাক্ট চেক ট্যাগ লাগিয়ে দিয়েছিল টুইটার।

Comments (0)
Add Comment