হুমকির মুখে ব্রিটিশ এয়ারওয়েজ

ব্রিটিশ এয়ারওয়েজের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে ট্রেড ইউনিয়ন ‘ইউনাইট’।

ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুদের প্রতিনিধিত্বকারী এই ইউনিয়নের প্রধান কর্মীদের পাশে দাঁড়াতে অবিলম্বে এই ধর্মঘটে যাবেন বলে জানিয়েছেন।

করোনার কারণে বিশ্বের বড় বড় সব এয়ারলাইন্স সংকটে পড়েছে।
খরচ কমাতে বিমানসংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।

বিবিসি জানায়, ব্রিটিশ এয়ারওয়েজের মালিক কোম্পানি আইএজি গত এপ্রিল মাসে বলেছিল, করোনাভাইরাসের প্রভাবের কারণে তারা ১২ হাজার পর্যন্ত কর্মী ছাঁটাই করতে পারে।

এখন তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে ‘ইউনাইট’ এর ধর্মঘটের হুমকিতে এয়ারলাইন্সটির ওপর চাপ আরও বাড়ছে।

করোনাভাইরাসের কারণে সংকটে পড়া ব্রিটিশ এয়ারওয়েজ এ সপ্তাহে স্পেনীয়দের জন্য যুক্তরাজ্যের নতুন কোয়ারেন্টিনের নিয়মের কারণে বহু ভ্রমণ শিডিউল বাতিল হওয়ায় আরও সমস্যায় পড়েছে।

Comments (0)
Add Comment