কেরালায় বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে জয়শংকরকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের চিঠি

কেরালা রাজ্যের কোঝিকোড়ে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরকে দেওয়া এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবার ও ভারতীয় জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কঠিন সময়ে স্বজনহারাদের শোক সহ্য করার শক্তি ও মনোবল প্রার্থনা করেন

এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে শনিবার বিকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভি. মুরলিধরনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

Comments (0)
Add Comment