কেরালা রাজ্যের কোঝিকোড়ে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরকে দেওয়া এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবার ও ভারতীয় জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কঠিন সময়ে স্বজনহারাদের শোক সহ্য করার শক্তি ও মনোবল প্রার্থনা করেন
এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে শনিবার বিকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভি. মুরলিধরনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।
