চলতি বছরের জুলাইয়ের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
গত ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত শনাক্ত প্রায় ৫০ লাখ করোনা রোগীর মধ্যে ৩ লাখ ৩৮ হাজার শিশু রয়েছে।
শুধু জুলাই মাসেই দেশটিতে করোনা ভাইরাসে ২৫ শিশুর মৃত্যু হয়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্রে মহামারির মধ্যে শিশুদের স্বশরীরে স্কুলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।