অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন

২০২৪ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন।
আর তৃতীয় অবস্থানে চলে আসবে ভারত। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, ২০২৪ সাল নাগাদ জিডিপির আকারের দিক থেকে শীর্ষ পাঁচ দেশের বেশির ভাগই হবে এশিয়ার।
আর এ দৌড়ে পিছিয়ে পড়বে ইউরোপীয় দেশগুলো।

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে চীন।
কিন্তু ১৯৯০ সাল থেকেই চীনের যে অর্থনৈতিক অগ্রগতি, তা ধারাবাহিক ও সুসংহত।
এদিকে ভারত ও ইন্দোনেশিয়া সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় প্রবেশ করেছে।
২০২৪ সাল নাগাদ ভারতের অবস্থান হবে তৃতীয় এবং ইন্দোনেশিয়ার পঞ্চম। বর্তমানে তৃতীয় স্থানে থাকা জাপান সে সময় নাগাদ এক ধাপ পিছিয়ে চতুর্থ অবস্থানে যাবে। আর রাশিয়া উঠে আসবে ষষ্ঠতম অবস্থানে। সপ্তম স্থানে আসবে জার্মানি, অষ্টম ব্রাজিল, নবম যুক্তরাজ্য ও দশম স্থানে থাকবে ফ্রান্স।

Comments (0)
Add Comment