কমলা হ্যারিসের নাম ঘোষণা করলেন জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন তার রানিং মেট হিসেবে সিনেটর কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছেন।

বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভাইস প্রেসিডেন্ট হবেন হ্যারিস।

বুধবার (১২ আগস্ট) বিবিসি এ তথ্য জানায়।

৫৫ বছর বয়সী কমলা হ্যারিসই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং ভারতীয়-জামাইকান বংশোদ্ভূত, যিনি যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের একটি থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভের শুরুতে পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জানিয়েছেন।

চলতি বছরের ৩ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনে লড়বেন জো বাইডেন।

Comments (0)
Add Comment