চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ কোম্পানিটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২২ কোটি ডলার (৮৩ কোটি ৬০ লাখ পাউন্ড) বা শেয়ারপ্রতি ১ দশমিক ৮৩ ডলার। এক বছর আগে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ ছিল ১৩৪ কোটি ডলার বা শেয়ারপ্রতি ১ দশমিক ৮৭ ডলার।
প্রথম প্রান্তিকে বোয়িং একটি ট্যাংকারের জন্য ১৫ কোটি ৬০ লাখ ডলার বা শেয়ারপ্রতি ২৪ সেন্ট ব্যয় করেছে। পেনশন ও অন্যান্য ব্যয় বাদে মূল আয় শেয়ারপ্রতি ১ দশমিক ৯৭ ডলার থেকে কমে শেয়ারপ্রতি ১ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে রাজস্ব ২ শতাংশ বেড়ে ২ হাজার ২৬৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বোয়িংয়ের বাণিজ্যিক বিমান সরবরাহ ৪ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭৬টিতে।