‘নির্বাচনে হারলেও সহজে ক্ষমতা ছাড়বেন না ডোনাল্ড ট্রাম্প’

প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প হেরে গেলেও রাতারাতি নীরবে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন না বলে শঙ্কা প্রকাশ করে আমেরিকানদের প্রস্তুত থাকতে বলেছেন ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।

হিলারি বলেছেন, ‘আমি জনগণকে ভীত করতে চাই না কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে বলবো।
এটা বিশ্বাস করার জন্য আমার কাছে যথেষ্ট কারণ রয়েছে যে, নির্বাচনে হেরে গেলেও রাতারাতি খুব সহজে ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেবেন না।
তিনি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন। সব ধরনের আইন ব্যবহারের চেষ্টা করবেন।’

Comments (0)
Add Comment