আর অপেক্ষা নয়, এই মৌসুমেই বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন মেসি। এমনই তথ্য সামনে নিয়ে আসলেন স্প্যানিশ সাংবাদিক মার্সেলো বেচলের।
এই সাংবাদিকই এর আগে নেইমারের বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেওয়ার খবর সামনে এনেছিলেন।
সদ্য শেষ হওয়া মৌসুমে কোনো শিরোপা আসেনি ক্লাব বার্সেলোনার ঘরে। লা লিগায় ভালো অবস্থানে থেকে শিরোপা হারিয়েছে।
স্প্যানিশ সুপার কোপায়ও বিদায় নিতে হয়েছিল সেমিফাইনাল থেকে। কোপা দেল রেও এবার মুখ ফিরিয়ে নিয়েছে কাতালান শিবির থেকে।
এছাড়া বার্সেলোনার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ তো আছেই। তবে বার্সেলোনা সবচেয়ে বড় বিপর্যয় দেখে চ্যাম্পিয়নস লিগের আসরে।
ইউরোপার শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে স্মরণকালের সবচেয়ে বাজে হার দেখে বার্সেলোনা।
মেসি তার ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো ৮-২ গোলের পরাজয় বরণ করে নেয়। এরপর থেকে মুখে কুলুপ এঁটে বসে আছেন মেসি।
আর এরমধ্যেই এই তারকা ফুটবলারের বার্সেলোনা ছাড়ার বিষয় সামনে নিয়ে আসলেন বেচলার।