টিকটকের পর আলিবাবার দিকে ডোনাল্ড ট্রাম্পের অগ্নিদৃষ্টি!

টিকটক অ্যাপ নিষিদ্ধ করার পরে ‘আলিবাবা’র দিকে অগ্নিদৃষ্টি ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
আলিবাবাসহ আরও কয়েকটি চীনা প্রতিষ্ঠানের উপর আঘাত হানতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এই ইঙ্গিতই দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘বিষয়টি এখনও আমাদের চিন্তাভাবনার স্তরে রয়েছে।’
মার্কিন সংবাদমাধ্যমের দাবি, চীনা সংস্থা আলিবাবার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাবিধি অমান্যের বেশ কিছু অভিযোগ রয়েছে।

চলতি মাসেই ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তিতে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর।
তাই এ ধরনের আরও কিছু পদক্ষেপ নেয়া হতে পারে।’

Comments (0)
Add Comment