বার্সার নতুন কোচ কোম্যান

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্প্যানিশ ও ইংলিশ একাধিক গণমাধ্যম বলছে, বার্সেলোনার পরবর্তী কোচ হচ্ছেন রোনাল্ড কোম্যান।
নেদারল্যান্ডস দলের বর্তমান ম্যানেজারের সঙ্গে চুক্তি পাকাপাকি করেছে বার্সেলোনা। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলের ভরাডুবির পর বার্সেলোনায় বড় একটি পরিবর্তন আসন্ন।
কোচ কিকে সেতিয়েনকে দল আর রাখা হবে না তা বোঝা যাচ্ছিল প্রবলভাবে। নতুন কোচ কে হবে তা নিয়েই ছিল আলোচনা।

জাভি, ইনিয়েস্তা ও কোম্যানের নাম শোনা যাচ্ছিল। গণমাধ্যমে আসছিল এ তিনজনের মধ্যে একজনই হবেন বার্সেলোনার পরবর্তী কোচ।
সকল আলোচনা থামিয়ে দিলেন কোম্যান।

Comments (0)
Add Comment