হাসপাতালেই করোনা রোগীর বিয়ে (ভিডিও সহ)

হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) বিছানায় শুয়ে আছেন করোনা আক্রান্ত এক যুবক। তার মুখে মাস্ক।
বিছানার পাশে রাখা ভেন্টিলেটরসহ নানা যন্ত্রপাতি। প্রতি মুহূর্তে চাপা আতঙ্ক—এই বুঝি কোনো সমস‌্যা হবে রোগীর।

এমন পরিস্থিতিতে কেউ কি বিয়ে করার কথা চিন্তা করতে পারেন? সাধারণ উত্তর ‘না’। কিন্তু এই অসম্ভব বিষয়টি সম্ভব করেছেন টেক্সাসের কার্লোস মুনিজ নামে এক যুবক।
অর্থাৎ করোনার সঙ্গে যুদ্ধ করতে করতেই হাসপাতালে বিয়ে করেছেন তার বাগদত্তা গ্রেস লেইমানকে।
ইনসাইডএডিশন ডটকম এ খবর প্রকাশ করেছে।

https://youtu.be/7iInDNnslVk

Comments (0)
Add Comment