এরদোয়ান, পুতিন ও জিনপিং ‘বিশ্বমানের খেলোয়াড়’: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান হচ্ছেন ‘বিশ্বমানের দাবারু বা খেলোয়াড়’। সুতরাং ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেন যদি নির্বাচনে বিজয়ী হন, তাহলে তিনি তাদের সঙ্গে কাজ করতে পারবেন না।
দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, শোনেন, আমি একটা জিনিস শিখেছি।
আর সেটা হলো- রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান হচ্ছেন বিশ্বমানের দাবারু। তারা চাচ্ছেন, জো বাইডেন আগামীতে প্রেসিডেন্ট হোক।

ট্রাম্প বলেন, কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট হলে তাদের সঙ্গে ‘সমান অংশীদার হিসেবে’ কাজ করতে পারবেন না।

Comments (0)
Add Comment