‘প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কখনো জানা নাও যেতে পারে’

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কখনোই জানা নাও যেতে পারে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, এমনকি ‘পাগল ন্যান্সি পেলোসি’ও (হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার) প্রেসিডেন্ট হয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে বেশ কিছু জরিপে পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আগামী সপ্তাহের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আগে এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই নির্বাচনের শেষটুকু আপনারা কখনো জানতে পারবেন না, আমার মতে, কয়েক সপ্তাহ, মাস, অনেক বছর বা হয়তো কখনোই নয়। ’

Comments (0)
Add Comment