নিমিষেই ২৪৫ কোটি ডলারের মালিক!

ভুল করে বেশ কয়েকটি অ্যাকাউন্টে ৯০ কোটি ডলার পাঠিয়ে কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল মার্কিন ব্যাংকিং জায়ান্ট সিটিগ্রুপ।
এবার শিরোনাম যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা। তাও ৯০ নয় এক গ্রাহকের অ্যাকাউন্টে ভুলে প্রায় আড়াইশো কোটি ডলার জমা করেছে ব্যাংকটি।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ব্যাংক অব আমেরিকার একজন গ্রাহক তার ব্যাংক হিসাব ওপেন করে দেখেন সেখানে বিপুল পরিমাণ অর্থ।
তবে সেই অর্থ সত্যিকার অর্থে সেখানে ছিল না। ব্যাংকটির মুখপাত্র বিল হালডিন বলছেন, ‘এটা ছিল প্রদর্শনগত একটা ভুল, এর বেশি কিছু নয়।
এখন তা ঠিক করা হয়েছে।’

Comments (0)
Add Comment