বার্সেলোনা ছাড়ছেন, জানিয়ে দিয়েছেন মেসি

কদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে বার্সেলোনা ছাড়ছেন সুপারস্টার লিওনেল মেসি।
এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সাকে মেসি নিজেই জানিয়ে দিয়েছেন তিনি আর থাকছেন না এই ক্লাবে।

টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ফুটবলের বিশ্বস্ত সংবাদমাধ্যম গোল ডটকম।
এতে বলা হয়, মেসি ফ্যাক্সের মাধ্যমে বার্সা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ক্লাব ত্যাগ করার বিষয়টি।

Comments (0)
Add Comment