ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করবেনা সুদান, খালি হাতে ফিরলেন পম্পেও

ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের এক মিশনে মধ্যপ্রাচ্য সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
এরই অংশ হিসেবে সুদান সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
কিন্তু সেখান থেকে তাকে খালি হাতেই ফিরতে হলো। খবর মিডল ইস্ট আইয়ের।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন মাইক পম্পেও।
তবে ওই বৈঠকের পর সুদানের মন্ত্রিসভার একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই।
এর আগে মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় ধাপে সুদানের রাজধানী খার্তুমে মঙ্গলবার পম্পেওকে বহনকারী বিমান অবতরণ করে।
এই প্রথমবার ইসরায়েল থেকে সরাসরি কোনও ফ্লাইট সুদানে নামলো, কেননা তেলআবিবের সঙ্গে খার্তুমের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।

Comments (0)
Add Comment